সিপিবি ঝালকাঠি জেলা কমিটির সভাপতি কমরেড স্বপন কুমার সেনগুপ্তের মৃত্যুতে সিপিবির শোক

Posted: 19 এপ্রিল, 2024

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝালকাঠি জেলা কমিটির সভাপতি, জাতীয় পরিষদ সদস্য কমরেড স্বপন কুমার সেনগুপ্তের মৃত্যুতে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদ কমরেড রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে পার্টি একজন নিবেদিত কমরেডকে হারালো। শোষিত মানুষের মুক্তির লড়াইয়ের আজীবন লালিত স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামের মধ্য দিয়েই পার্টি কমরেড স্বপন কুমার সেনগুপ্তকে স্মরণ করবে।  

উল্লেখ্য, গতরাত ২ টায় (১৮ এপ্রিল ২০২৪ দিবাগত রাত) স্বপন কুমার সেনগুপ্ত অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।