রেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুর সবুরের মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 26 জুন, 2023

বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর সবুর আজ ২৬ জুন ২০২৩, সোমবার ভোরে মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে আবদুর সবুরের মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রয়াত শ্রমিকনেতা আবদুর সবুর রেল শ্রমিকসহ দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যে সংগ্রাম করে গেছেন তা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।