বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রাক্তন সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিলোপবাদ বিরোধী লড়াইয়ের অগ্রগামী নেতা কমরেড প্রদীপ সাহা গত রাত (২৩ জুন দিবাগত) ১ টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৪ জুন ২০২৩, এক বিবৃতিতে কমরেড প্রদীপ সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকাহত পরিবার এবং পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার কমরেডগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।