বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে সিপিবির ঠাকুরগাঁও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য, প্রবীণ ক্ষেতমজুর নেতা কমরেড ফজলে খোদা চৌধুরী হেলন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে (বঙ্গবন্ধু সেতু এলাকায়) ভোর পৌনে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড হেলন চৌধুরীর মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। তিনি আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড হেলন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।