সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন মজুরের মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 07 জুন, 2023

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় ১৩ জন মজুরের নির্মম মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি করেন।
 
উল্লেখ্য, পিকআপে করে প্রতিদিনের মতো ভোরে কাজের আশায় ৩০ জন শ্রমজীবী মানুষ সিলেটের ওসমানী নগরের তাজপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে নাজিরবাজার এলাকায় আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষে-এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।