শহীদ ডা. মিলন দিবসে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজ ২৭ নভেম্বর সকালে ডা. মিলনের সমাধি ও তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিলন স্মৃতি স্মারকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি কেন্দ্রীয় নেতা মানবেন্দ্র দেব, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন অর রশিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, ডা. জয়দীপ ভট্টাচার্য, বাসদের জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।