ছাত্র সংগঠনসমূহের মিছিলে হামলার নিন্দা সিপিবি'র

Posted: 06 জুন, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ৬ জুন ২০২২ এক বিবৃতিতে সীতাকুন্ডু কন্টেনাইর টার্মিনাল বিস্ফোরণের জন্য দায়ীদের শাস্তি, নিহত-আহতদের ক্ষতিপূরণের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিলে হামলা ও ছাত্র ইউনিয়ন নেতা অনিক রায়কে আহত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।