লঞ্চে আগুনের ঘটনায় বিপুল প্রাণহানিতে সিপিবি’র গভীর শোক

Posted: 24 ডিসেম্বর, 2021

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ ২৪ ডিসেম্বর ২০২১ এক বিবৃতিতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ লঞ্চ অগ্নিণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা আহতদের সুচিকিৎসা, নিহত ও ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।