বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. এমএ করিম-এর প্রয়াণে সিপিবি’র শোক

Posted: 04 নভেম্বর, 2021

বর্ষীয়ান বামপন্থী রাজনীতিবিদ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সভাপতি ডা. এমএ করিম এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে ডা. এমএ করিম-এর প্রয়াণে গভীর শোক এবং তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. এমএ করিম আমৃত্যু শোষণমুক্তির সংগ্রামে আত্মনিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে এদেশের বামপন্থী ও প্রগতিশীল আন্দোলন এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম একজন একনিষ্ঠ নেতা হারালো। নেতৃবৃন্দ আরো বলেন, ডা. এমএ করিম এদেশের মানুষের মুক্তি সংগ্রামে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।