Revolutionary democratic transformation towards socialism

তেজগাঁও নাখালপাড়া রেলগেটে নেতা-কর্মীদের ওপর হামলায় বাম গণতান্ত্রিক জোটের নিন্দা ও ক্ষোভ হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি

আজ ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার সকালে বাম গণতান্ত্রিক জোটের ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ এর প্রচার চালানোর সময় তেজগাঁয়ের নাখালপাড়া রেলগেইট এলাকায় শ্রমিকলীগের হামলা ও পুলিশের বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির দুই বছর পূর্তিতে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৫ ডিসেম্বর সকাল ১১টায় নাবিস্কো মোড় থেকে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম, তেজগাঁও থানা কমিটির নেতা শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন প্রিন্সের নেতৃত্বে নাখালপাড়া রেলগেইট এ পৌঁছালে স্থানীয় শ্রমিকলীগ কার্যালয় থেকে একদল সন্ত্রাসী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের ওপর হামলা করে লিফলেট কেড়ে নেয় এবং ফেস্টুন ছিঁড়ে ফেলে। হামলা উপেক্ষা করে পুনরায় প্রচার কার্যক্রম চালালে এলাকায় টহলরত পুলিশ দল লিফলেট বিতরণে বাঁধা প্রদান করে। স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে তারা সরে গেলে বাম জোটের নেতা-কর্মীরা ‘কালো দিবস’ সফল করতে প্রচারণা চালায়। প্রচার কাজে সরকার দলের হামলা ও পুলিশের বাঁধার তীব্র নিন্দা জানিয়ে বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বাঁধা দিয়ে, হামলা করে, মামলা দিয়ে অবৈধ সরকার টিকিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। নেতৃবৃন্দ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..