Revolutionary democratic transformation towards socialism

অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে সিপিবি’র শোক

বিশিষ্ট বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন অধ্যাপক অজয় রায় দেশের স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বুদ্ধিবৃত্তিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আরো বলেন, তিনি যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নেতৃবৃন্দ কমিউনিস্ট পার্টির সাথে অধ্যাপক অজয় রায়ের অন্তরঙ্গ সম্পর্ক কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা অধ্যাপক অজয় রায়ের পুত্র বিশিষ্ট বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারী মৌলবাদী ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ অধ্যাপক অজয় রায়ের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..