Revolutionary democratic transformation towards socialism

ঝিনাইদহ জেলা কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান জোয়ার্দ্দারের মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সাবেক সভাপতি, বর্ষীয়ান বিপ্লবী জননেতা অ্যাড. মিজানুর রহমান জোয়ার্দ্দার আজ ১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, সকাল ১০টায় যশোরে নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬০’র দশকে ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। তিনি উদীচী শিল্পগোষ্ঠীর ঝিনাইদহ জেলার অন্যতম প্রতিষ্ঠাতা। আজ এক বিবৃতিতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম জননেতা মনসুরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও সমাজ পরিবর্তনের লড়াই, স্বৈরাচারবিরোধী গণতন্ত্রের সংগ্রাম এবং মেহনতি মানুষের মুক্তির আন্দোলনে জননেতা অ্যাড. মিজানুর রহমান জোয়ার্দ্দারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..