Revolutionary democratic transformation towards socialism

সংসদ ভেঙে দিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৬ অক্টোবর সমাবেশ

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টা থেকে মুক্তি ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিখিল দাস, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমেদ প্রমুখ।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ যেকোনভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণদাবিকে অগ্রাহ্য করছে এবং তার জন্য বিরোধী দল-মতের উপর অশেষ নির্যাতন, নিপীড়ন নামিয়ে এনেছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে প্রতিবাদের টুঁটি চেপে ধরেছে। টেলিফোনে আড়ি পাতার মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার উপর সরকার হস্তক্ষেপ করছে। সম্প্রতি ফোনে আড়ি পাতার মাধ্যমে ব্যক্তির অবস্থান সনাক্ত করার জন্য আগের

Print Printer friendly version.

Login to comment..